Real Online Income ( Outsourcing Info : Freelancing )


Monday, October 31, 2011

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্




সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্বআপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিন থেকে অগনিত পাঠক পেতে চান তবে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই Incoming Links বা backlinks এর উপর গুরুত্ব দিতেই হবে। এর কোনো বিকল্প নেই। সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট ইনডেক্স করবে কিনা কিংবা ইনডেক্স করলেও আপনার ওয়েবসাইটকে গুরুত্ব দেবে কিনা তার অনেকটাই নির্ভর করছে backlink এর উপর।
Incoming Link (Backlink) কি?
খুব সহজ ভাষায়, একটি ওয়েবসাইট যদি অন্য একটি ওয়েবসাইটকে লিংকের মাধ্যমে সংযুক্ত করে, তবে ২য় ওয়েবসাইটের জন্য লিংকটি incoming link এবং ১ম ওয়েবসাইটের জন্য লিংকটি outgoing link। এই পোষ্টে কেবলমাত্র incoming link নিয়ে আলোচনার চেষ্টা করব। ধরুন – আমার এই ব্লগে আমি পোষ্টের কোনো একটি অংশে ইংরেজি ব্লগের কোনো পোষ্টের লিংক দিলাম, তবে লিংকটি ইংরেজি ব্লগের জন্য incoming link হিসেবে বিবেচিত হবে।
Incoming Link কেন গুরুত্বর্পূণ?
প্রথমেই দেখি গুগল কি বলে? গুগলের মতে … The best way to ensure Google finds your site, is for your pages to be linked from lots of pages on other sites. Google’s robots jump from page to page on the Web via hyperlinks, so the more sites that link to you, the more likely it is that we’ll find you quickly. র্সেগই ব্রিন এবং ল্যারি পেজ যখন প্রথম একটি সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে তখন তারা এই backlink তত্ত্বের উপর ভিত্তি করেই সার্চের ফলাফল দেখানো শুরু করেছিল, আর তা এখনও অনেকটাই বজায় রয়েছে। তাই backlink কে হেলাফেলা করা মানেই সার্চ ইঞ্জিনের ৭০ শতাংকের মালিক গুগলকে হেলাফেলা করা। ধরুন আপনার একটি নতুন ওয়েবসাইট আছে, এবং তা এখনও ইনডেক্স হয়নি। তাহলে আপনার এখনই আপনার ওয়েবসাইটের লিংক প্রচারে মনোযোগ দিতে হবে। ইনডেক্স হয়েছে কিনা তা পরীক্ষা করতে গুগলে আপনার ওয়েবসাইটের এড্রেসের সামনে site: যুক্ত করে সার্চ করুন – এভাবে site:http://bn.jinnatulhasan.com … আমার ওয়েবসাইটের ঠিকানার জায়গায় আপনার ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করুন। ফলাফলের লিংকগুলোই কেবলমাত্র গুগল ইনডেক্স করেছে।
নতুন পুরোনো ওয়েবসাইটের জন্য যত বেশি সম্ভব বিভিন্ন ওযেবসাইটে লিংক ছড়িয়ে দিতে হবে। সার্চ ইঞ্জিনের বটগুলো এক লিংক থেকে অন্য লিংকে ভ্রমন করে এবং বিভিন্ন সাইটের কনটেন্ট ইনডেক্স করে। ফলে অন্য অনেকগুলো ওয়েবাসাইটে আপনার ওয়েবসাইটের লিংক থাকলে, তাদের কল্যানে আপনার ওয়েবসাইটও তাড়াতাড়ি ইনডেক্স হয়ে যাবে। আবার আপনার ওয়েবসাইট ইনডেক্স হয়েছে ঠিকই কিন্তু আশানুরুপ পাঠক পাচ্ছেন না … তাহলে কি করবেন? এখানেও incoming link খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন পরীক্ষা করে দেখে আপনার ওয়েবসাইটের লিংকগুলো কি ধরনের ওয়েবসাইট থেকে আসছে। যদি লিংকগুলো মানসম্মত, জনপ্রিয় ওয়েবসাইট থেকে আসে তবে সার্চ ইঞ্জিন ধরে নেয় আপনার ওয়েবসাইটও মানসম্মত ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন গুরুত্ব প্রদান করবে। কিন্তু আপনার backlink গুলো যদি পর্ণ ওয়েবসাইট, কাট-কপি-পেষ্ট ওয়েবসাইট, স্প্যামিং ওয়েবসাইট থেকে আসে তা হলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকেও তাদের মতোই ধারনা করে নেবে এবং আপনি সার্চ ইঞ্জিনে সুবিধা করতে পারবেন না।
Incoming Link কিভাবে পাবেন?
অনেকভাবেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য incoming link পেতে পারেন। তবে লিংকের উৎসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকেই আপনার ওয়েবসাইটের লিংক বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিতে হবে। সংক্ষেপে কয়েকটি পদ্ধতির কথা আলোচনা করছি।
  • লিংক আদান প্রদান: আপনি আপনার ওয়েবসাইটের বিষয় ইন্টারনেটে খুঁজুন এবং একই ধরনের ব্লগগুলোর লেখকের সাথে যোগাযোগ করে তাদেরকে লিংক আদান প্রদানে আমন্ত্রন জানাতে পারেন।
  • ব্লগে মন্তব্য করুন: অন্যের ব্লগে মন্তব্য করুন এবং ওয়েবসাইটের এড্রেসের জায়গায় আপনার ওয়েবসাইটের লিংক রেখে দিন।
  • ফোরামে signature এর লিংক ব্যবহার: বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন এবং প্রতিটি ফোরামে Signature বলে একটি অপশন থাকে – সেখানে আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করতে পারেন। 
  • আর্টিকেল জমা দিন: অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রিতে বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল জমা দেয়া যায়। সেসব ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল জমা দিতে পারেন এবং আর্টিকেলে ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনার ওয়েবসাইটের ঠিকানা বসিয়ে দিতে পারেন।
  • Social Bookmarking এর দিকে নজর দিন: Digg, StumbleUpon, Technorati … এরকম হাজারো ওয়েবসাইট আছে যেগুলোতে কোন একটি ওয়েবসাইট কিংবা কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট পাতা বুকমার্ক করা যায়। বুকমার্ক কেবল সার্চ ইঞ্জিনেই উপকার করে না বরং ওইসব ওয়েবসাইট থেকে পাঠক পেতেও সাহায্য করে।
  • Review এর জন্য অনুরোধ করুন: ফোরামে signature লিংকের পাশাপাশি ওয়েবসাইটের লিংক রেখে অন্য সদস্যদেরকে আপনার ওয়েবসাইট নিয়ে মতামত দিতে বলুন।
  • Directory তে ওয়েবসাইটের বিবরন জমা দিন:ইন্টারনেটে হাজারো কোটি বিভিন্ন বিষয়ের directory আছে – যেগুলোতে ফ্রি কিংবা পয়সা খরচ করে আপনার ওয়েবসাইটের বিবরণ জমা দিতে পারবেন। যদি এজন্য আপনার কোনো বাজেট না থাকে, তবে ফ্রি directory গুলো খুঁজে বের করুন এবং regular link হিসেবে ওয়েবসাইটের বিবরণ জমা দিন। বেশির ভাগ directory তে receprocal link অপশনটি ফ্রি থাকে। Directory টি খুব জনপ্রিয় না হলে receprocal link অপশনটি ব্যবহার করার দরকার নাই। Regular link অপশনে কেবল আপনার লিংক ওদের ওয়েবসাইটে থাকবে আর receprocal link অপশনে ওদের ওয়েবসাইটের লিংক আপনার ওয়েবসাইটে রাখার বিনিময়ে ওরা আপনার লিংক ওদের ওয়েবসাইটে রাখবে … অর্থাৎ লিংক আদান প্রদান করতে হবে।

নিজেই করুন এসইও (SEO) ১


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়ত আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়। গত পর্ব আমরা এসইও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে অন-পেজ এসইও (On-page SEO) নিয়ে পূর্ণাঙ্গ আলোকপাত করা হল। এই লেখাটি গুগল কর্তৃক প্রকাশিত “এসইও স্টার্টার গাইড” এর উপর ভিত্তি করে সাজানো হয়েছে।১) প্রাথমিক এসইও
“title” ট্যাগের ব্যবহার
একটি HTML পৃষ্ঠার টাইটেল ট্যাগ থেকে সেই পৃষ্ঠার বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়, যা একজন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। HTML ডকুমেন্টের <head> ট্যাগের মধ্যে <title> ট্যাগ লেখা হয়। টাইটেল ট্যাগটি ওয়েব ব্রাউজারের টাইটেলবারে এবং সার্চের সময় প্রথমেই দৃশ্যমান হয়। টাইটেল ট্যাগের মধ্যে সাধারণত সাইটের নাম এবং পৃষ্ঠার বিষয়বস্তু যুক্ত করা হয়। একটি সাইটের প্রত্যেকটি পৃষ্ঠার জন্য ভিন্ন ভিন্ন টাইটেল ট্যাগ থাকা প্রয়োজন। এতে সাইটের পৃষ্ঠাগুলোকে গুগল আলাদাভাবে সনাক্ত করতে পারে। পৃষ্ঠার বিষযবস্তুর সাথে সম্পৃক্ত নয় এমন শিরোনাম পরিহার করা উচিত। টাইটেল ট্যাগে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কিওয়ার্ড যুক্ত না করাই উত্তম। টাইটেল ট্যাগ হতে হবে বর্ণনামূলক অথচ সংক্ষিপ্ত। অনেক লম্বা টাইটেল ট্যাগ ব্যবহার করলে সার্চের ক্ষেত্রে গুগল শুধুমাত্র এর অংশবিশেষ প্রদর্শন করে।

“description” মেটা ট্যাগ
একটি HTML ডকুমেন্টের description মেটা ট্যাগের মধ্যে ওই পৃষ্ঠা সারসংক্ষেপ যুক্ত করা হয়, যা গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনকে সাইটের পৃষ্ঠাটি সম্পর্কে ভাল ধারণা দেয়। যেখানে title ট্যাগ কয়েকটি শব্দের সমন্নয়ে গঠিত সেখানে description মেটা ট্যাগের মধ্যে এক বা একাধিক লাইনের একটি প্যারাগ্রাফ দিতে হয়। টাইটেল ট্যাগের মত এটিও <head> ট্যাগের মধ্যে <meta name="description" content="..."> এর মাধ্যমে যুক্ত করতে হয়। সাইটের প্রত্যেকটি পৃষ্ঠায় ভিন্ন ভিন্ন এবং সঠিক description যুক্ত করা প্রয়োজন, কারণ সার্চের ফলাফলে প্রায় সময় এটি প্রদর্শিত হয়। শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে description মেটা ট্যাগটি তৈরি করা উচিত নয়। অনেকে আবার পৃষ্ঠার মূল লেখাকে সরাসরি এই ট্যাগে লিখে ফেলেন যা মোটেও ঠিক নয়।

২) সাইটের কাঠামো
URL পুনর্গঠন
সহজবোধ্য ও বর্ণনামূলক URL সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সাইটের প্রত্যেকটি পৃষ্ঠার URL যাতে সেই পৃষ্ঠার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ID বা ব্যবহারকারীদের কাছে অর্থহীন বিভিন্ন প্যারামিটার ব্যবহার না করে অর্থবোধক শব্দ ব্যবহার করা উচিত। উদাহরণসরূপ http://yoursite.com?category_id=1&product_id=2 এর পরিবর্তে http://yoursite.com/books/book-title এভাবে URL লিখলে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের কাছে পৃষ্ঠার বিষয়বস্তু পরিষ্কার হয়ে যায়। URL এ যাতে অত্যাধিক কিওয়ার্ড না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সহজ নেভিগেশন
সাইটের নেভিগেশন অর্থাৎ এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়া যাতে সহজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহজ নেভিগেশন একদিকে ব্যবহারকারীদেরকে যেরকম সাইটের তথ্য সহজেই খুজে পেতে সাহায্য করে অন্যদিকে সাইটের গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলোকে সার্চ ইঞ্জিন সহজেই খুজে পায়। সাইটের প্রথম পৃষ্ঠা বা হোমপেজ থেকে অন্যান্য সকল পৃষ্ঠায় কিভাবে যাওয়া যাবে তা প্রথমেই প্ল্যান করা উচিত। সাইটে অসংখ্য পৃষ্ঠা থাকলে সেগুলোকে বিভাগ এবং উপ-বিভাগে ভাগ করে রাখা প্রয়োজন। প্রত্যেকটি পৃষ্ঠায় breadcrumb লিস্ট যুক্ত করা ভাল, এর মাধ্যমে ব্যবহারকারী কত ধাপ ভেতরের পৃষ্ঠায় রয়েছে তা জানতে পারে এবং ইচ্ছে করলে লিংকে ক্লিক করে পূর্বের পৃষ্ঠায় যেতে পারে। এই লিস্টটি দেখতে সাধারণত এরকম হয়ে থাকে - Home > Products > Books।

সাইট ম্যাপের ব্যবহার
সাইট ম্যাপ দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি হচ্ছে একটি সাধারণ HMLT পৃষ্ঠা যেখানে সাইটের সকল পৃষ্ঠার লিংক যুক্ত করা হয়। মূলত কোন পৃষ্ঠা খুজে পেতে অসুবিধা হলে ব্যবহারকারীরা এই সাইট ম্যাপের সহায়তা নেয়। সার্চ ইঞ্জিনও এই সাইট ম্যাপ থেকে সাইটের সকল পৃষ্ঠার লিংক পেয়ে থাকে। দ্বিতীয় সাইটম্যাপ হচ্ছে একটি XML ফাইল যা “গুগল ওয়েবমাস্টার টুলস” নামক গুগলের একটি সাইটে সাবমিট করা হয়। সাইটের ঠিকানা হচ্ছে http://www.google.com/webmasters/tools । এই ফাইলের মাধ্যমে সাইটের সকল পৃষ্ঠা সম্পর্কে গুগল ভালভাবে অবগত হতে পারে। এই সাইটম্যাপ ফাইল তৈরি করতে গুগল একটি ওপেনসোর্স স্ক্রিপ্ট প্রদান করে যা এই লিংক থেকে পাওয়া যাবে - http://code.google.com/p/googlesitemapgenerator

404 পেজের গুরুত্ব
ইন্টারনেট ব্যবহারকারীরা ব্রাউজিং করার সময় প্রায় সময় 404 নামক একটি পৃষ্ঠার সম্মুখিন হন। সাইটের লিংক ভুল থাকলে কিংবা কাঙ্খিত পৃষ্ঠাটি না পাওয়া গেলে এটি যে কোন সাইটেই দৃশ্যমান হয় এবং এক্ষেত্রে সাধারণত “404 File Not Found” লেখাটি দেখা যায়। তবে এর সাথে অন্যান্য সাহায্যকারী তথ্য বা সাইটের অন্যান্য পৃষ্ঠার লিংক যুক্ত করতে পারলে ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা হয়।


৩) কন্টেন্ট অপ্টিমাইজেশন
মানসম্মত তথ্য এবং সার্ভিস
মানসম্মত ও স্বতন্ত্র কন্টেন্ট বা তথ্য হচ্ছে একটি ওয়েবসাইট জনপ্রিয় করার মূল হাতিয়ার। এটি একদিকে যেমন ব্যবহারকারীদেরকে সাইটে নিয়মিত আসতে প্রভাবিত করে, তেমনি গুগলের কাছেও সাইটের গুরুত্ব বেড়ে যায়। ওয়েবসাইটে লেখা সংযোজন করার পূর্বে কিওয়ার্ড নিয়ে গবেষণা এবং লেখায় এর প্রতিফলন থাকা প্রয়োজন। গুগলের "এডওয়ার্ডস" সাইটে এজন্য একটি টুল রয়েছে যা একটি কিওয়ার্ড কতটা জনপ্রিয় তা যাচাই করতে সাহায্য করে। পাশাপাশি এই টুলের মাধ্যমে নতুন নতুন কিওয়ার্ড সম্পর্কে জানা যায়। সাইটটির ঠিকানা হচ্ছে - https://adwords.google.com/select/KeywordToolExternal। তাছাড়া গুগলের "ওয়েবমাস্টার টুলস" সাইটে শীর্ষ কিওয়ার্ডের একটি লিস্ট পাওয়া যায়, যা থেকে ব্যবহারকারীরা সাইটে ভিজিট করার পূর্বে গুগলে কোন কিওয়ার্ড ব্যবহার করে আসে তা জানা যায়। ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করার সময় বানান এবং ব্যাকরণের দিকে খেয়াল রাখা উচিত। লেখায় একাধিক বিষয়বস্তু থাকলে সেটিকে কয়েকটি প্যারাগ্রাফে ভাগ করে এবং শিরোনাম সহকারে লেখা উচিত।

এংকর টেক্সটের যথাযথ ব্যবহার
এংকর টেক্সট (Anchor Text) হচ্ছে HTML এর <a href=”...”></a> বা এংকর ট্যাগের ভেতরের শব্দগুচ্ছ যাতে ক্লিক করে অন্য কোন পৃষ্ঠা বা সাইটে যাওয়া যায়। এই টেক্সটি গুগল এবং ব্যবহারকারীদেরকে লিংক সম্পর্কে পূর্ব ধারণা দেয়। এই লিংকটি একই সাইটের অন্য কোন পৃষ্ঠার সাথে হতে পারে অথবা ভিন্ন কোন সাইটের সাথে সংযুক্ত হতে পারে। এংকর টেক্সটে “Click here”, “Page” বা “Article” এই জাতীয় সাধারণ শব্দ ব্যবহার না করে লিংককৃত পৃষ্ঠার বর্ণনামূলক হওয়া উচিত। এংকর টেক্সটটি যাতে অল্প কয়েকটি শব্দের সমন্নয়ে হয় সে দিকে খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ একটি বাক্যকে এংকর টেক্সট হিসেবে ব্যবহার করা ঠিক নয়। একটি সাধারণ লেখা থেকে লিংককে যাতে আলাদাভাবে চেনা যায় সেজন্য এংকর টেক্সটে ভিন্ন রং, আন্ডারলাইন ইত্যাদি CSS স্টাইল ব্যবহার করা যেতে পারে।

ছবির ব্যবহার
ওয়েবসাইটে ছবি বা ইমেজ যুক্ত করার সময় HTML এর <img src=”...” alt=”...” /> ট্যাগের মধ্যকার alt এট্রিবিউটে ছবির বর্ণনা যুক্ত করা উচিত। এর ফলে কোন ব্রাউজারে যদি ছবিটি না আসে তাহলে এই এট্রিবিউটের লেখাটি দৃশ্যমান হবে। একটি ছবিকে লিংক হিসেবে ব্যবহার করার সময় এটি এংকর টেক্সটেরও কাজ করে। অন্যদিকে এর মাধ্যমে গুগলের ইমেইজ সার্চের সাহায্য ব্যবহারকারীরা ছবিটি খুজে পাবে। ছবির বর্ণনার পাশাপাশি ছবির ফাইলে নামও বর্ণনামূলক ও সংক্ষিপ্ত হওয়া প্রয়োজন। সাইটের সাইটম্যাপ ফাইলের মত ছবির জন্যও একটি XML সাইটম্যাপ তৈরি করা যায়, যা গুগলকে ওয়েবসাইটের সকল ছবি সম্পর্কে ভাল ধারণা দেয়।

হেডিং ট্যাগ
HTML এ <h1> থেকে শুরু করে <h6> পর্যন্ত ৬টি হেডিং ট্যাগ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামকে <h1> ট্যাগের মধ্যে এবং কম গুরুত্বপূর্ণ তথ্যকে পর্যায়ক্রমে অন্যান্য হেডিং ট্যাগের মধ্যে লেখা হয়। হেডিং ট্যাগের লেখা যেহেতু পৃষ্ঠার অন্যান্য লেখা থেকে আকারে বড় হয়ে থাকে তাই এটি ব্যবহারকারীদের দৃষ্টি সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয় এবং লেখার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করতে ব্যবহারকারী ও গুগলকে সহায়তা করে। তবে একটি পৃষ্ঠায় মাত্রাধিক হেডিং ট্যাগ যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।


৪) ক্রাওলার উপযোগী এসইও
robots.txt ফাইলের ব্যবহার
ক্রাউলার (Crawler) হচ্ছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজিং করে এবং নতুন নতুন তথ্য তার ডাটাবেইজে সংরক্ষণ (বা ক্রাউলিং) এবং সাজিয়ে (বা ইন্ডেক্সিং) রাখে। ক্রাউলার প্রোগ্রামকে প্রায় সময় ইন্ডেক্সার, বট, ওয়েব স্পাইডার, ওয়েব রোবট ইত্যাদি নামে ডাকা হয়। গুগলের ক্রাউলারটি “গুগলবট” নামে পরিচিত। গুগলবট নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটে বিচরণ করে বেড়ায় এবং যখনই নতুন কোন ওয়েবসাইট বা নতুন কোন তথ্যের সন্ধান পায়, এটি গুগলের সার্ভারে সংরক্ষণ করে রাখে। robots.txt হচ্ছে এমন একটি ফাইল যার মাধ্যমে একটি সাইটের নির্দিষ্ট কোন অংশকে ইন্ডেক্সিং করা থেকে সার্চ ইঞ্জিন তথা ক্রাউলারকে বিরত রাখা যায়। এই ফাইলটিকে সার্ভারের মূল ফোল্ডারের মধ্যে রাখতে হয়। একটি সাইটে এমন অনেক পৃষ্ঠা থাকতে পারে যা ব্যবহারকারী ও সার্চ ইঞ্জিন উভয়ের কাছে অপ্রয়োজনীয়, সেক্ষেত্রে এই ফাইলটি হচ্ছে একটি কার্যকরী সমাধান। গুগলের ওয়েবমাস্টার টুলস সাইট থেকে এই ফাইল তৈরি করা যায়।
nofollow লিংক সম্পর্কে সতর্কতা
গুগলবট একটি সাইটকে যখন ক্রাউলিং করতে থাকে তখন সেই সাইটে অন্য সাইটের লিংক পেলে তাতে ভিজিট করে এবং সেই সাইটকেও ক্রাউলিং করে। এক্ষেত্রে একটি সাইটের পেজরেংক (PR) এর উপর অন্য সাইটের পেজরেংকের প্রভাব পড়ে। HTML ট্যাগের <a> ট্যাগের মধ্যে “rel” এট্রিবিউটে “nofollow” দিয়ে রাখলে গুগল সেই লিংকে ভিজিট করা থেকে বিরত থাকে। nofollow লেখার নিয়ম হচ্ছে - <a href=”http://www.sitename.com” rel=”nofollow”>Site Name</a>। এটি মূলত বিভিন্ন ব্লগিং সাইটে পাঠকদের মন্তব্যে অবস্থিত লিংকে ব্যবহৃত হয়, যা স্প্যামার বা অনাকাঙ্খিত ভিজিটরদেরকে তাদের সাইটের পেজরেংক বাড়ানো প্রতিরোধ করে। এটি অযাচিত মন্তব্য প্রদানে স্প্যামারদেরকে নিরুৎসাহিত করে। তবে যেসকল ক্ষেত্রে স্প্যাম প্রতিরোধের ব্যবস্থা রয়েছে সেখানে nofollow ব্যবহার না করা ভাল এতে পাঠকরা মন্তব্য প্রদানে উৎসাহিত হবে এবং সাইটের সাথে তাদের যোগাযোগ আর বেশি হবে।


৫) ওয়েবসাইটের প্রচারণা এবং বিশ্লেষণ
সঠিক পদ্ধতিতে প্রচারণা
একটি সাইটকে যখন অপর একটি সাইট লিংকের মাধ্যমে সংযুক্ত করে তখন একে বলা হয় ব্যাকলিংক (Backlink)। একটি সাইটের ব্যাকলিংক যত বেশি হবে গুগলের কাছে সেই সাইটের গুরুত্ব তত বাড়তে থাকবে এবং এর পেজরেংকও বাড়তে থাকবে। ফলস্বরূপ সার্চের মাধ্যমে আরো বেশি সংখ্যক ব্যবহারকারী সাইটে আসবে। বেশি করে ব্যাকলিংক পাবার জন্য ওয়েবসাইটে মানসম্মত তথ্য থাকা এবং এর সঠিক প্রচারণা প্রয়োজন। একটি সাইটে ভাল তথ্য থাকলে ব্যবহারকারীরা তাদের ওয়েবসাইটে স্বেচ্ছায় ব্যাকলিংক সংযুক্ত করবে। একটি ওয়েবসাইটের প্রচারণা দুই ধরনের হতে পারে - অনলাইন এবং অফলাইন। অনলাইন প্রচারণার মধ্যে অন্যতম হচ্ছে ব্লগিং। ওয়েবসাইটের সাথে একটি ব্লগ সংযুক্ত থাকলে এর মাধ্যমে ওয়েবসাইটের নতুন নতুন সার্ভিস বা পণ্যের সাথে ব্যবহারকারীদেরকে সহজেই পরিচয় করিয়ে দেয়া যায়। অনলাইন প্রচারণার মধ্যে আরেকটি পদ্ধতি হচ্ছে বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং ও কমিউনিটি সাইটে প্রচারণা। তবে এসব সাইটে প্রচারণার ক্ষেত্রে একটু সংযমী হওয়া প্রয়োজন। ওয়েবসাইটের প্রত্যেকটি নতুন তথ্য বা যে কোন ছোটখাট পরিবর্তন শেয়ার না করে বেছে বেছে ভাল তথ্যগুলো সবাইকে জানানো উচিত। অন্যথায় এটি অন্যদের বিরক্তির উদ্রেক করে। নিজের সাইটের সমজাতীয় কমিউনিটি সাইট বা বিভিন্ন ফোরামে প্রচারণা করা ভাল, তবে সেসকল সাইটে অযথা পোস্ট প্রদান বা স্প্যামিং যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অফলাইন প্রচারণার মধ্যে রয়েছে সংবাদপত্রে বিজ্ঞাপন, বিজনেস কার্ড তৈরি, পোস্টার, লিফলেট, নিউজলেটার প্রকাশ ইত্যাদি।

ফ্রি ওয়েবমাস্টার টুলের ব্যবহার
গুগলসহ অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো ওয়েবমাস্টারদের জন্য এসইও সহায়ক বিভিন্ন ফ্রি টুল প্রদান করে। গুগলের ওয়েবমাস্টার টুলস সাইটের মাধ্যমে একজন ওয়েবমাস্টার তার সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে যা গুগলের সার্চ রেজাল্টে আরো ভালভাবে ওয়েবসাইটটি উপস্থিত হতে সহায়তা করে। এই সাইট থেকে যে সকল সার্ভিস বিনামূল্যে পাওয়া যায় সেগুলো হল -
  • গুগলবট একটি সাইটের কোন অংশ ক্রাউলিং করতে না পারলে তা যায়।
  • গুগলে একটি XML সাইটম্যাপ সাবমিট করা যায়।
  • robots.txt ফাইল তৈরি করা যায়।
  • title এবং description মেটা ট্যাগে কোন সমস্যা থাকলে তা সনাক্ত করা যায়।
  • যে সকল সার্চ কিওয়ার্ডের ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশ করে সেগুলো সম্পর্কে জানা যায়।
  • অন্য কোন কোন সাইট ব্যাকলিংক করেছে তা জানা যায়।
  • আরো নানা ধরনের বিশ্লেষণধর্মী টুল।

এখানে যদিও আমরা “সার্চ ইঞ্জিন” সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি, তথাপি একটি ওয়েবসাইটকে অপটিমাইজ বা উন্নত করার ক্ষেত্রে সাইটের ভিজিটরদের সুবিধার কথাই প্রথমে চিন্তা করা উচিত। কারণ ভিজিটররাই হচ্ছে একটি সাইটের মূল ভোক্তা, কোন সার্চ ইঞ্জিন নয় আর তারা সাইটকে খুজে পেতে সার্চ ইঞ্জিনকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে মাত্র। এসইও একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং একটি চলমান প্রক্রিয়া। রাতারাতি একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসা যায় না। তবে নিয়মিত উন্নয়ন করতে থাকলে এর ফলাফল অনেক সুদূরপ্রসারী।

মাইক্রোওয়ার্কারস - ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ ২

ডাটা এন্ট্রি কাজ যারা করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই এ ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কারস (www.microworkers.com)।

প্রথম দর্শনেই সাইটটিকে সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।

মাইক্রোওয়ার্কারস সাইটে একজন ফ্রিল্যান্সারকে Worker এবং এবং একজন ক্লায়েন্টকে Employer হিসেবে উল্লেখ করা হয়। সাইটে এই দুই ধরনের ব্যবহারকারী কিভাবে কাজ করে তা নিচের কার্টুনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে-
Worker হিসেবে কাজ শুরু করার পূর্বে প্রথমে সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর মেনু থেকে Available Jobs লিংকে ক্লিক করে সকল কাজগুলো দেখা যাবে। প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় - কাজের মূল্য (Payment), শতকরা কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে (Success Rate), কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time), কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। এর মধ্যে "What is expected from workers?" অংশ থেকে কাজের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা "Required proof that task was finished?" অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে "I accept this job " লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে "Not interested in this job" লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার "Available Jobs" পাতায় আর কখনও দেখাবে না।

কাজের প্রকারভেদ:

এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় -
  • Click and Search ($0.10 - $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে।
  • Bookmark a page ($0.10 - $0.20): ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।
  • Signup ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিৎ। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
  • Comment on other blog ($0.10 - $0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • Forums ($0.10 - $0.15): এ ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।
  • Facebook ($0.15 - $0.20): এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা।
  • Twitter ($0.15 - $0.20): এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে।
  • Write an article ($0.50 - $1.75): মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাৎ কোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।
  • Blog/Website Owners ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।
  • Download and/or Install ($0.25 - 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়।
  • Post an Ad on Craigslist ($0.25 - $0.75): www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন -
  • কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিৎ নয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হয়।
  • একটি নির্দিষ্ট কাজ একবারের বেশি কখনও করতে পারবেন না। তবে একই ধরনের অন্য কাজ করতে কোন বাধা নেই।
  • কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে "Satisfied" দিবে, অথবা অপছন্দ হলে "Not Satisfied" রেটিং দিবে। এই দুই ধরনের রেটিং এর তুলনাকে "Success Rate" বলা হয়। গত ৩০ দিনে আপনি যদি ৫ টি কাজ সম্পন্ন করেন এবং সেক্ষেত্রে আপনার "Success Rate" যদি ৭৫% এর নিচে হয়, তাহলে পরবর্তী ১ থেকে ৩০ দিন আপনি আর কোন কাজ করতে পারবেন না। তাই শতভাগ নিশ্চিত হয়ে কোন কাজ করা উচিৎ এবং কাজ শেষে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রমাণ উপস্থাপন করা আবশ্যক।
  • কখনও যদি "Success Rate" ৭৫% এর কম হয়ে যায়, তাহলে হতাশ না হয়ে দুই-একদিন অপেক্ষা করে আবার কাজ করা যায় কিনা চেষ্টা করে দেখুন।
  • নতুন ব্যবহারকারীরা প্রথম প্রথম একদিনে সর্বোচ্চ ৫ টি কাজ করতে পারবেন। এরপর ক্লায়েন্টের রেটিং এর জন্য অপেক্ষা করতে হবে। ১০ টি কাজ করার পর এই সীমাটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
  • কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে "Not Satisfied" রেটিং দিয়েছে তাহলে "Submit a Complain" লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
  • কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, এ ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
  • যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হবে।

অর্থ উত্তোলন:

  • শুধুমাত্র "Satisfied" রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।
  • চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।
  • একাউন্টের ব্যালেন্স ৯ ডলারের উপর হলেই কেবলমাত্র টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ একাউন্টে থাকতে হবে।
  • প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক একাউন্ট তৈরি করেছে কিনা তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
  • ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করা হবে।

আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এই সাইটে কাজ করছেন এবং তারা সাইট থেকে নিয়মিত টাকা পাচ্ছেন। তবে একটা বাস্তব সত্য হচ্ছে এই সাইট থেকে খুব বেশি পরিমাণে আয় করা যায় না। যারা পড়ালেখা বা অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে বাড়তি আয় করতে চান তাদের জন্য এই সাইট অবশ্যই আয়ের একটি ভাল উপায় হতে পারে। এই সাইটের জনপ্রিয়তা এত বেশি যে, ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেক ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে www.minuteworkers.com, www.rapidworkers.com, www.minijobz.com ইত্যাদি। তবে সেই সাইটগুলো থেকে মাইক্রোওয়ার্কারসের মত আসলেই টাকা পাওয়া যায় কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

মাইক্রোওয়ার্কারস - ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ

ডাটা এন্ট্রির কাজ কোথায় পাওয়া যায় তা জানতে অনেকেই আমাকে ইমেইল করেন। আমি ডাটা এন্ট্রি কাজ করতে কাউকে উৎসাহ দেই না। কারণ এই কাজগুলো পাওয়া খুব কঠিন হয়ে থাকে। তাছাড়া কাজগুলো একঘেয়ে হয় এবং এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না। আমি তাই সবাইকে গ্রাফিক্স ডিজাইন শেখার পরামর্শ দেই। তবে এটা সত্য যে গ্রাফিক্সের কাজগুলো সহজ নয়। এর জন্য অনেক দক্ষতা এবং চর্চার প্রয়োজন রয়েছে, যা সবার পক্ষে সম্ভব নয়। ফলে আমাদের দেশে ফ্রিল্যান্সারদের মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলো করার প্রবণতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবাইকে গেট-এ-ফ্রিল্যান্সার থেকে কাজ করার পরামর্শ দেই। কিন্তু এখানেও মূল সেই সমস্যাটি থেকেই যাচ্ছে, কাজ পাওয়া খুব কঠিন। প্রথম কাজ পেতে আপনাকে কয়েক সপ্তাহ, এমনকি এক মাসও অপেক্ষা করতে হতে পারে।

আজকে আপনাদেরকে যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব তা থেকে কাজ পেতে কোন অপেক্ষা করতে হবে না। এই মূহুর্ত থেকেই কাজে লেগে যেতে পারবেন। সাইটটি হচ্ছে - www.microworkers.com। প্রথম দর্শনে সাইটটিকে আমার খুবই চমৎকার এবং সহজ মনে হয়েছে। মনে হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সাররা এই সাইটকে স্বাদরে গ্রহণ করবে।

মূল বেশিষ্ট্যগুলো হচ্ছে -
  • এখানে কাজ করার জন্য কোন বিড করতে হয় না।
  • কাজগুলো খুবই ছোট হয়ে থাকে, প্রতিটি কাজ সম্পন্ন করতে সাধারণত ৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে।
  • কাজটি আপনি সত্যি সম্পন্ন করেছেন কিনা তার একটি প্রমাণ দিতে হয়। এজন্য কাজের বর্ণনার নিচে "I accept this job" লিংকে ক্লিক করলে একটি টেক্সটবক্স দেখাবে। কিভাবে প্রমাণ দিবেন তার বর্ণনা কাজের বর্ণনার সাথেই পাবেন।
  • কাজগুলো যেহেতু ছোট তাই অর্থের পরিমাণও সামান্য, প্রতিটি কাজ ০.১০ ডলার থেকে শুরু করে ১.৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
  • প্রায় প্রতি ঘন্টায় নতুন নতুন কাজ আসে।
  • একটি কাজ একবারই করতে পারবেন।
  • মোট আয় ৯ ডলার হলে অর্থ উত্তোলন করতে পারবেন
  • চারটি পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায় - চেক, মানিবুকারস, পেপাল এবং অল্টারপে।
  • প্রথমবার অর্থ উত্তোলন করতে গেলে আপনার ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে, যাতে একটি Pin নাম্বার দেয়া থাকবে। এই পদ্ধতিতে আপনার ঠিকানা যাচাই এবং একজন ব্যবহারকারী যাতে দুটি একাউন্ট করতে না পারে তা নিশ্চিত করা হয়।

কাজের প্রকারভেদ:
সাইটে যে ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর সর্বনিম্ন মূল্য নিচে দেয়া হল -
  • Visit my site + Comment $0.10: কাজের বর্ণনায় উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট শব্দের মন্তব্য দিতে হবে।
  • Follow my Twitter $0.10: বর্ণনায় উল্লেখিত একটি Twitter একাউন্ট কে Follow করা, এজন্য twitter.com এ আপনার একটি একাউন্ট থাকতে হবে।
  • Simple sign up (2 fields) $0.10: বর্ণনায় উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে মাত্র দুটি তথ্য দিতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় একটি ইমেইল ঠিকানা দিতে হয়। আমার পরামর্শ হল এই ধরনের কাজের জন্য ভিন্ন একটি একাউন্ট তৈরি করে সেটি দেয়ে রেজিষ্ট্রেশন করুন। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
  • Complex Sign up $0.15: উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে বেশি তথ্য দিতে হবে।
  • Digg my page $0.10: কোন একটি সাইটের পৃষ্ঠার জন্য Digg করা। এজন্য আপনার Digg.com এ একাউন্ট থাকতে হবে।
  • Text link to a website $0.20: ক্লায়েন্টের সাইটের URL আপনার কোন সাইট বা ব্লগের সাথে লিংক দেয়া, অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অন্য কোন ফোরামে পোস্ট করা।
  • Review of my site + Link $0.30: ক্লায়েন্টে সাইট নিয়ে আপনার ব্লগে ইংরেজিতে একটি পোস্ট এবং তার লিংক দেয়া।
  • Download and Install $0.50 : কোন সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা।

সাইটটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে দেখেছি। বেশিরভাগই এটিকে ভাল বলেছে। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে দেখলাম এই সাইটের ক্লোন করে আরো সাইট তৈরি হচ্ছে। ফলে আমার বিশ্বাস এই সাইট থেকে সত্যি সত্যি টাকা উপার্জন করা সম্ভব। সাইটটি পরীক্ষা করতে গিয়ে আমি দুটি কাজ করেছি। আমার ইচ্ছে আছে অন্তত ৯ ডলার আয় করে দেখা আসলেই তারা টাকা দেয় কিনা। যদিও এটি করতে গিয়ে আমার যথেষ্ঠ সময় কিছুটা ব্যয় হবে, যেখানে আমি প্রোগ্রামিং করে এর চেয়ে অনেক অনেক বেশি আয় করি। তারপরও এই সাইট থেকে টাকা পেলে যারা ডাটা এন্ট্রি কাজ করতে চান তাদেরকে একটা সহজ রাস্তা বলে দিতে পারব।

আপনারা সাইটটি চেষ্টা করে দেখতে পারেন। কাজ করতে গিয়ে সমস্যা হলে এই লেখায় মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর কেউ টাকা উত্তোলন করতে পারলে অবশ্যই জানাবেন।

সাইটটি কিভাবে কাজ করে তা নিচের কার্টুনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে -

ওডেস্ক আমার স্বপ্ন বাস্তবায়ন


প্রাথমিক কথা আমি মনে করি ওডেস্ক এমন একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে সব ধরণের কাজ রয়েছে। এমন কি আপনি যদি ভাবেন বা মনে করেন আপনি মুভি দেখা ছাড়া আর কিছুই করেন না, আমি বলবো, ওডেস্কে মুভি দেখার জন্যও জব রয়েছে। ঘরে বসে মুভি দেখবেন আর এই মুভি দেখা শেষ হলে জাস্ট ২০০/৩০০ শব্দের একটা রিভিউ লিখে দেবেন। এজন্যও আপনি পেমেন্ট পাবেন।

ওডেস্ক কী?

ওডেস্ক একটি ওয়েবসাইট। যেখানে বিভিন্ন কাজের বিজ্ঞপ্তি দেয়া থাকে এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে পারেন তাদেরকে নির্দিষ্ট একটা চার্জ দিয়ে। অর্থাৎ ওডেস্ক হলো একটা মিডিয়া। আপনার এবং কাজদাতার মধ্যে পরিচয়, পারস্পরিক লেন-দেন করে দেয়ার একটা মিডিয়া সাইট হলো ওডেস্ক। এরকম সাইট আরও অনেক রয়েছে। তবে ওডেস্ক-ই হলো সর্বেসর্বা বা সর্বশ্রেষ্ঠ।

আমি ওডেস্কে কাজ করার উপযোগী?

হ্যাঁ, আশা করি এটা এতক্ষণে বুঝে গেছেন প্রাথমিক কথাটুকু পড়েই। এমন কোনো কাজ নেই যেটা ওডেস্কে নেই। সব ধরণের কাজ রয়েছে। হয়তো আপনি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন। আপনি হয়তো জানেনও না এই পড়ে থাকাটাই মূল্যবান করে তুলতে পারেন আপনি।

কীভাবে ওডেস্ক থেকে কাজ পাবো?

প্রথমে আপনাকে ওডেস্কে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে কোনো ফি প্রদান করতে হয় না অর্থাৎ সম্পূর্ণ ফ্রি। সুতরাং এখন-ই একটি একাউন্ট ওপেন করতে পারেন। একাউন্ট ওপেন করার পর আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে চমৎকারভাবে। কারণ প্রাথমিকভাবে এই প্রোফাইল দেখেই কাজদাতারা আপনাকে কাজ দেবেন। প্রোফাইল ১০০% হলে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন যেটাকে ওডেস্কের ভাষায় বলা হয়- বিড করা।

বিড মানে কি?

ব্যাপারটা সহজ করে বলি- কাজদাতা তার কাজটির জন্য ১০০ ডলার বরাদ্দ করেছে। এর বেশি সে দেবে না। এই টাকার মধ্যেই সে কাজটি করাতে চাচ্ছে। আপনি কাজটি ১০০ ডলারেই করবেন নাকি আরও কমে করবেন? সাধারণত সবাই এর কমেই করতে চায়। এই চাওয়াটা কাজদাতাকে জানিয়ে দেয়াটাই হচ্ছে বিড করা। বিড করার সময় একটি কভার লেটার লিখতে হয়। যেখানে আপনি উল্লেখ করবেন সুন্দর করে- কেন কাজদাতা আপনাকে কাজটি দেবেন?

রেডিনেস টেস্ট কী?

ওডেস্ক-এ কাজ করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হয়। ওদের নিয়ম-কানুন ভালো করে পড়েছেন কিনা সেটা শিউর হওয়ার জন্য ওরা একটা টেস্ট-এর ব্যবস্থা করেছে। এই টেস্ট দিলে এখানে কাজ করতে সুবিধা। কী সুবিধা? সুবিধা দুটি-
  • কাজদাতা খেয়াল করে আপনি এই টেস্ট দিয়েছেন কিনা।
  • ওডেস্ক-এ প্রতি সপ্তাহে আপনি সর্বোচ্চ ২৫টি বিড করতে পারবেন। কিন্তু শুরুতেই তা পারবেন না। একাউন্ট ওপেন করার সাথে সাথে মাত্র ২টি বিড করার জন্য প্রতি সপ্তাহে সুযোগ পাবেন। রেডিনেস টেস্ট দিলে ১০টি হবে। কোনো কাজ পেলে ১৫টি হবে। কোনো কাজ শেষ হলে এবং ফিডব্যাক পেলে ২০টি হবে। আপনার এড্রেস ভেরিফাইড হলে ২৫টি হবে।
রেডিনেস টেস্ট দেয়া খুবই সহজ। হেল্প পেতে সজীব ভাইয়ের এই পোস্টটি পড়তে পারেন- ওডেস্ক এর বিভিন্ন স্কিল টেস্ট পাস করে আজই কাজ পেতে চেষ্টা করুন

অন্যান্য টেস্ট

ওডেস্ক-এ প্রায় পাঁচশ’ মতো টেস্ট রয়েছে বিভিন্ন কাজের জন্য। আপনি যে কাজ করবেন সে কাজের রিলেটেট টেস্ট দিয়ে যদি ভালো স্কোর পান তাহলে কাজ পেতে সুবিধা হয়।

কাজ পাওয়া কি খুব কঠিন?

মোটেও না। একেবারেই কঠিন না। আপনার চেষ্টা, আগ্রহ যদি থাকে এবং আপনি যদি সত্যিই কাজ জানেন তাহলে অবশ্যই কাজ পাবেন। এবং খুব দ্রুত পাবেন। এটা ঠিক, প্রথম কাজটার জন্য আপনাকে একটু পরিশ্রম বেশি-ই করতে হবে। তবে আপনি যদি একটানা ১০ দিন লেগে থাকতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত।

বিড করতে করতে হয়রান, কাজ পাচ্ছি না…

আমি বলবো, কথাটা মোটেও ঠিক না। আমি অনেককেই জানি, যারা মাত্র ২/৩ দিন বিড করেই তাদের প্রথম কাজটা পেয়ে গেছে। আপনি হয়রান হবেন না যদি আপনি সত্যিই কাজ করতে চান।
নিজের প্রোফাইলটা দেখুন- এবং নিজেকেই প্রশ্ন করুন- আপনি যদি কাজদাতা হতেন তাহলে আপনার কাজের জন্য এই প্রোফাইলটাকে মনোনীত করতেন কিনা? নিজের কাছে নিজে সৎ থেকে বুঝতে চেষ্টা করুন।

কাজ পাওয়ার কৌশল

বিড করে কাজ পাওয়ার নানা কৌশল আছে। এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে, যারা নতুন।

কৌশল-০১

নতুন কাজে বিড করুন। একটা নতুন জব পোস্ট হওয়ার ৩০ মিনিটের মধ্যে বিড করতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি- কাজদাতা সাধারণত তাকেই সিলেক্ট করে যে সবার আগে বিড করেছে। তবে ব্যতিক্রমও আছে।

কৌশল-০২

এমন কোনো কাজে বিড করবেন না যে কাজের জন্য কাজদাতা কাউকে ইন্টারভিউতে কল করেছে। কারণ সাধারণত কাউকে ইন্টারভিউতে কল করার অর্থ-ই হচ্ছে কাজটা তাকে দিয়ে দেওয়া। সাধারণত এটাই হয়।

কৌশল-০৩

সুন্দর, সিম্পল এবং শর্ট কভার লেটার লিখুন। কাজদাতার রিক্রয়ারমেন্টসগুলো ভালোভাবে পড়ুন। এবং রিপ্লাই করুন পয়েন্ট বাই পয়েন্ট। কেন আপনি এই কাজের উপযোগী, কেন আপনাকে হায়ার করবে সে কথা ক্লিয়ার করে লিখুন। আগে এরকম সাইট করেছেন, যদি স্যাম্পল থাকে তাহলে স্যাম্পল লিংক দিন কভার লেটারে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যাবহার করবেন না।

কৌশল-০৪

১০০ ডলারের কাজের জন্য বিড করুন ৬০ ডলারের মধ্যে। কেন কম বিড করেছেন সেটা কাজদাতাকে কভার লেটারে লিখুন। বলুন- আপনি নতুন ওডেস্কে। আপনি অনেক কাজ জানেন এবং অভিজ্ঞ। কিন্তু যেহেতু নতুন তাই এই মুহূর্তে আপনার টাকার চেয়ে ভালো কিছু ফিডব্যাক দরকার। তাই কম টাকা বিড করেছেন। দেখবেন সহজেই ইন্টারভিউতে কল পাবেন। ইন্টারভিউতে কল পাওয়ার অর্থ কাজদাতা আপনার কাছে আরও কিছু জানতে চাচ্ছে। যা জানতে চাচ্ছে তা ক্লিয়ার জবাব দিন। বাড়তি কথা বলবেন না। নিজের কাছে নিজে সৎ থাকবেন। এবং বলবেন- আপনি পরিশ্রমী, অভিজ্ঞ এবং সৎ।

কৌশল-০৫

বাংলাদেশ টাইম সকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিড করুন। আমি মনে করি এই সময়ে ওডেস্কে সবচেয়ে বেশি জব পোস্ট হয় এবং বিডকারীর সংখ্যা তুলনামূলক কম থাকে। এই সময়ে বিড করলে ইন্টারভিউতে দ্রুত কল পাওয়া যায়।

পোস্ট অনেক বড় হয়ে গেলো নাকি?

লেখাটা অনেক বড় হয়ে গেলো নাকি? আচ্ছা, তবে আর বড় করছি না। নিজের কিছু অভিজ্ঞতা এবং সাফল্যের(?) কথা উল্লেখ করে আজকের মতো শেষ করবো।

ওডেস্ক আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে…

আমার স্বপ্ন ছিলো- এমন কাজ দরকার যেখানে কেউ আমাকে নিয়ে টানা-হেচড়া করবে না। কারও কাছে জবাবদিহী করতে হবে না। কিন্তু মোটামুটি ভালো আয় হবে। আমার মনে হচ্ছে, আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে-
আমি ওডেস্কে প্রথম কাজ পাই ২৮ জুন ২০১১-এ। একটা ডোমেইন+হোস্টিং-এ ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়ে থিম প্রাইমারী কাস্টমাইজেশন। মাত্র ২০ ডলার ছিলো কাজটির মূল্য। কাজটি আমি ভালোভাবে করি এবং ভালো ফিডব্যাক (৫ থেকে ৫) পাই। পেমেন্ট পাই জুলাই মাসে। সেই কাজদাতা আরও দুটি কাজ পরবর্তীতে আমাকে দেয় এবং ঐ একই সময়ে অন্য একজনের কাছ থেকে আরও দুটি কাজ পাই ওয়ার্ডপ্রেসের প্রতিটি ১৮ ডলার করে। অর্থাৎ জুলাই মাসে আমি ওডেস্ক থেকে পাই ৭৬ ডলার।
আগস্ট মাসে আমার আয় হয় ১৫০ ডলার-এর মতো। সেপ্টেম্বর মাসে আমি টার্গেট করি ৩০০ ডলার। এবং আনন্দের ব্যাপার হচ্ছে টার্গেট ওভার হয় এবং আমি আয় করি ৩৭৬ ডলার। চলতি অক্টোবর মাসে আমার টার্গেট ৫০০ ডলার। এই মাসের প্রথম তিন সপ্তাহে আমি ৪৮৩ ডলারের কাজ করেছি এবং এখন শেষ সপ্তাহ চলছে। আশা করছি অক্টোবর-এর শেষ সপ্তাহে আয় হবে প্রায় ২০০ ডলার। এবং আমার টার্গেট এই মাসেও ওভার হবে… :)
হাসান ভাইকে কথা দিয়েছিলাম ওডেস্কে আমার আয় সর্বমোট ১০০০ (এক হাজার) ডলার হলেই একটা পোস্ট দেবো এই ব্লগে। গত সপ্তাহে টার্গেট পূরণ হয়েছে তাই এই সপ্তাহে পোস্ট লিখলাম শত ব্যস্ততার মধ্যেই।

সর্বশেষ কথা

আসলে সর্বশেষ বলতে কোনো কথা নেই। আপনার আগ্রহ, চেষ্টা আপনাকে সাফল্য দেবেই। সুতরাং অপেক্ষায় না থেকে এখনই শুরু করুন। ওডেস্ক বিষয়ক যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন, হেল্প পাবেনই। আরও সাহায্য পেতে ফেসবুকের ওডেস্ক হেল্প গ্রুপে যোগ দিন। এখানে অনেকেই আছেন যারা মাসে হাজার ডলারের বেশি আয় করেন এবং আপনাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছেন।

ওডেস্কে প্রোভাইডার হিসেবে রেজিষ্ট্রেশন

প্রোভাডারদের জন্য এই সাইটে দুই ধরনের ইউজার একাউন্ট রয়েছে। একটি হচ্ছে ফ্রিল্যান্সার প্রোভাইডার এবং অপরটি হচ্ছে প্রোভাইডার কোম্পানি। স্বতন্ত্রভাবে কাজ করতে প্রথমটি সিলেক্ট করুন। আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশনের ধাপটি সম্পন্ন করুন। সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর একটু সময় নিয়ে আপনার প্রোফাইল/রেজ্যুমে তৈরি করুন। একজন প্রোভাইডারের প্রোফাইল কয়েকটি ভাগে বিভক্ত:
  • My Account Summary: এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য, প্রতি ঘন্টা কাজের জন্য আপনি কত মূল্য পেতে ইচ্ছুক এবং সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন তা উল্লেখ করুন। ওডেস্কে কাজ শুরু করার পূর্বে আপনাকে একটি Readiness Test দিতে হবে। রেডিনেস টেস্ট হচ্ছে একধরনের পরীক্ষা যার মাধ্যমে যাচাই করা হয় আপনি সাইটের সকল পলিসি ঠিকমত বুঝতে পেরেছেন কি না। পরীক্ষা দেবার জন্য Take the oDesk Readiness Test লিংকটিতে ক্লিক করুন। পরীক্ষায় এক ঘন্টা সময়ের মধ্যে ২৫ প্রশ্নের উত্তর দিতে হবে এবং উত্তীর্ণ হতে শতকরা ৯০ ভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। পরীক্ষাটি হবে "ওপেন বুক" পদ্ধতিতে অর্থাৎ সমাধানের জন্য সাইট কর্তৃক প্রদত্ত্ব বিভিন্ন ধরনের ম্যানুয়ালের সাহায্য নিতে পারবেন। তাই পরীক্ষার পূর্বে ম্যানুয়ালগুলো ভাল করে পড়ে নিন।
  • Portfolio Projects: আপনি অতীতের সম্পন্ন কাজের বিস্তারিত বর্ণনা, ছবি এবং এটাচমেন্ট এই অংশে দিতে পারবেন।
  • Employment History: কোন কোম্পানিতে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে এই অংশে দিতে পারবেন।
  • Education: এই অংশে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন।
  • Certifications: এই অংশে আপনি যেসব টেস্টে উত্তীর্ণ হয়েছেন তার ফলাফল উল্লেখ করুন।
  • Skills: বিভিন্ন ক্ষেত্রে আপনার দক্ষতার বর্ণনা এই অংশে উল্লেখ করুন।
  • Categories & Job Alerts: ওডেস্কে যে ধরনের কাজ করতে চান তা উল্লেখ করুন।
  • Other Experiences: আপনার অন্য কোন অভিজ্ঞতা এই অংশে উল্লেখ করতে পারেন।
Sep 03
অনলাইন টেস্ট:
প্রোভাডারদের দক্ষতা প্রমাণের জন্য ওডেস্কে রয়েছে ১৫০ টির বেশি পরীক্ষা দেবার ব্যবস্থা। পরীক্ষাগুলো নৈর্ব্যত্তনিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। যেকোন সময় যেকোন পরীক্ষা দেয়া যায়। বেশি বেশি পরীক্ষা দিয়ে নতুন প্রোভাইডাররা তাদের প্রোফাইলকে আরো উন্নত করতে পারে। পরীক্ষা দেবার জন্য লগইন করার পর Find Providers ট্যাব থেকে Qualifications Tests লিংকটি সিলেক্ট করুন। প্রতিটি টেস্টে ৪০ টি প্রশ্ন থাকে এবং সময় থাকে ৪০ মিনিট। একই টেস্ট ইচ্ছে করলে ৩০ দিন পর পুনরায় দিতে পারবেন।

টিম ম্যানেজমেন্ট:

এই সাইটের মাধ্যমে একজন বায়ার একই প্রজেক্টে একসাথে অনেক প্রোভাইডারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিতে পারে। টিম ম্যানেজ করার জন্য রয়েছে "টিম রুম" যেখানে বায়ার একসাথে সকল টিম মেম্বারদের বিভিন্ন তথ্য, কাজের ইতিহাস এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে পারে। রয়েছে "টাইম এনালাইজার" যা কোন মেম্বার কখন এবং কত সময় ধরে কাজ করছে তা প্রদর্শন করে। বায়ারদের জন্য আরো রয়েছে প্রোভাইডারদের কম্পিউটারের স্ক্রিনশট দেখার ব্যবস্থা, ডেস্কটপ স্ক্রিন শেয়ারিং, বাগ ট্রেকিং এবং সাবভার্শন হোস্ট করার জন্য সার্ভার।


প্রোভাইডারদের জন্য সুবিধামূহ:

প্রোভাইডাররা তাদের কাজের দক্ষতা এবং বিশ্বস্ততা প্রমাণ করতে পারে তাদের কম্পিউটারে "oDesk Team" নামক একটি সফটওয়্যার ইন্টলেশনের মাধ্যমে। এই সফটওয়্যার একটি নির্দিষ্ট সময় পরপর ক্লায়েন্টের কাছে প্রোভাইডারের কাজের সর্বশেষ অবস্থা স্ক্রিনশট, কাজের মেমো, এক্টিভিটি লগ এবং ওয়েবক্যাম থাকলে ছবি প্রেরণ করে থাকে। ওয়েবক্যামের মাধ্যমে প্রোভাইডার ইচ্ছে করলে টিমের অন্যান্য মেম্বারদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারে। সফটওয়্যারটি ডাউনলোড করতে Community ট্যাব থেকে Resources লিংকটি ক্লিক করুন। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ইউজারদের জন্য সফটওয়্যারটির আলাদা আলাদা ভার্সন রয়েছে।

অর্থ উত্তোলনের পদ্ধতিসমূহ:

অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত ওডেস্ক থেকে অনেকগুলো পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেওনার ডেবিট মাস্টারকার্ড, মানিব্রোকারস এবং ওয়ার ট্রান্সফার। ডেবিট কার্ডটির মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
Sep 02
১. প্রয়োজন দক্ষ জনশক্তি:
সাইটির কার্যপ্রণালী বুঝতে এই উদাহরণটি লক্ষ্য করুন - ধরা যাক, যুক্তরাষ্ট্রের নাগরিক মি: জর্জের একটি ওয়েব ডিজাইন এজেন্সি গঠন করতে ইচ্ছুক। তার দরকার একটি ভাল ওয়েব ডেভেলপমেন্ট টিম যারা কম মূল্যে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে। এক্ষেত্রে অনলাইন ফ্রিল্যান্সার হচ্ছে জর্জের একমাত্র পছন্দ। কিন্তু একসাথে কয়েকজনকে ইন্টারনেটে ম্যানেজ করা বেশ ঝামেলাপূর্ণ। আবার যদি একই প্রজেক্টে কয়েকজন প্রোগ্রামারকে একসাথে কাজ করানোর প্রয়োজন হয় তাহলে জর্জ কি করবে?

২. চাকুরী তৈরি:

সমাধান হচ্ছে ওডেস্ক সাইট। জর্জ ওডেস্কে একটি একাউন্ট তৈরি করল এবং প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিভিন্ন পদে কয়েকটি চাকুরী তৈরি করল। কিছুক্ষণের মধ্যে প্রতি পদে ১০ টির অধিক আবেদনপত্র জমা পড়ল। প্রার্থীদের প্রত্যেকের রয়েছে ওডেস্কে একটি প্রোফাইল, কাজের ইতিহাস এবং অন্য বায়ার কর্তৃক প্রদত্ত ফিডব্যাক। প্রত্যেক প্রার্থীর প্রোফাইল, কাভার লেটার, পোর্টফলিও এবং বিভিন্ন টেস্টের সার্টিফিকেট পর্যবেক্ষণ করে জর্জ বেশ কয়েকজন অভিজ্ঞ প্রার্থী পেয়ে গেল।

৩. চাকুরী প্রদান:

প্রার্থীদের সাথে ইমেইল এ যোগাযোগ এবং চ্যাট করে জর্জ দুইজনকে পছন্দ করল। তাদের মধ্যে একজন হচ্ছে রাশিয়া থেকে মি: সার্জে ও তার কোম্পানি এবং আরেকজন হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ফ্রিল্যান্সার লেখিকা মিস. ক্রিস্টিন। জর্জ তাদেরকে প্রতি ঘন্টায় মূল পরিশোধের ভিত্তিতে নিয়োগ দিল।


৪. টিম ম্যানেজমেন্ট:

সার্জে এবং ক্রিস্টিন প্রতিদিন যখন কাজ শুরু করে তখন নিজেদের কম্পিউটারে একটি সফটওয়্যার চালু করে রাখে। এই সফটওয়্যার প্রতি ১০ মিনিট পরপর তাদের কম্পিউটারের স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য ওডেস্কের সার্ভারে প্রেরণ করে। অন্যপ্রান্তে জর্জ জানতে পারছে তার টিমে সর্বশেষ অবস্থা এবং তাদের কর্ম দক্ষতা সম্পর্কে। এই ব্যবস্থায় কেউ কাজ না করে বসে আছে কিনা তাও জর্জ জানতে পারছে অথবা কাজ করতে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে পারছে।

৫. সাপ্তাহিক মূল্য প্রদান:

প্রতি সপ্তাহে জর্জ ওডেস্কের "টাইম লগ" থেকে জানতে পারছে কে কতটুকু সময় কাজ করেছে। তার টিমের প্রাপ্য মূল্য জর্জ ওডেস্ককের মাধ্যমে সাথে সাথে প্রদান করতে পারছে।
Sep 01
ওডেস্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে। এই মূহূর্তে ওডেস্কে চার হাজারের উপর কাজ রয়েছে। সাইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য "একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য" হিসেবে অথবা "প্রতি ঘন্টা কাজের জন্য অর্থ" উভয় প্রকারের কাজ পাওয়া যায়। তবে ঘন্টা হিসেবে কাজের জন্য ওডেস্ক বেশি জনপ্রিয়। এই পদ্ধতিতে কাজ করে তুলনামূলকভাবে অন্য ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। ওডেস্ককে আপনি একটি ভার্চুয়াল অফিসের সাথে তুলনা করতে পারেন, যেখানে আপনি একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেটে উপস্থিত থেকে কাজ করবেন। ওই সময়ে আপনার কি কি কাজ করছেন তা আপনার চাকুরীদাতা (বায়ার) - এর কাছে একটি নির্দিষ্ট সময় পর পর স্কিনশটের মাধ্যমে রিপোর্ট পৌছে যাবে। আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততটুকু মূল্য আপনাকে পরিশোধ করা হবে। অতিরিক্ত সময় কাজ করলে তার মূল্যও আপনি পাবেন। কমিশন হিসেবে এই সাইটের চার্জ হচ্ছে মোট মূল্যের ১০%।

বর্তমানে ওডেস্ক আমাদের দেশী প্রোভাডারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাইটিতে এই মূহূর্তে এক হাজারের উপর বাংলাদেশী প্রভাইডার রেজিষ্ট্রেশন করেছেন যাদের মধ্য অনেকেই ৫০০ ঘন্টার উপর কাজ করে ওডেস্ক থেকে অর্থ উপার্জন করেছেন। সাইটে রয়েছেন ডাটা এন্ট্রে অপারেটর, সফটওয়্যার ডেভেলপমেন্ট কনসাল্টেন্ট, প্রোগ্রামার, ওয়েবসাইট ডেভেলপার, লেখক ইত্যাদি পেশার বাংলাদেশী প্রোভাডার। আশা করা যায় বেকার সমস্যায় জর্জরিত বাংলাদেশের তরুন সমাজ ওডেস্কের মত সাইটগুলোকেই একসময় তাদের ভার্চুয়াল অফিস হিসেবে বাছাই করে নিবে।



ওডেস্কে একটি প্রজেক্টের বিবরণ:
সাইটে লগইন করার পর Find Jobs ট্যাব থেকে আপনার পছন্দের কাজের বিভাগে ক্লিক করুন। একটি প্রজেক্টের পৃষ্ঠায় প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য থাকে। প্রজেক্টে কাজ করতে চাইলে আপনাকে প্রজেক্টিতে আবেদন করতে হবে। তবে সবকিছুর পূর্বে অবশ্যই আপনাকে Readiness Test দিয়ে তাতে উত্তীর্ণ হতে হবে। অনেক প্রজেক্টে আবেদন করতে বিভিন্ন টেস্টের সার্টিফিকেট আপনার থাকতে হবে। তাই যত বেশি টেস্ট দিবেন তত বেশি প্রজেক্টে আবেদন করার সুযোগ সৃষ্টি হবে। বায়ার আপনাকে নির্বাচিত করলে আপনার কম্পিউটারে "oDesk Team" সফটওয়ারটি চালু করুন এবং লগইন করে কাজ শুরু করুন।

ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সার হবার পদ্ধতি


বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। আমাদের পার্শবর্তী দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটিকে খুবই ভালভাবে কাজে লাগিয়েছে। আমরাও যদি ফ্রিল্যান্সিং এর বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।

গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এখানে একদিকে যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা, তেমনি রয়েছে বিভিন্নধরনের কাজ বাছাই করার স্বাধীনতা। আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা। এখানে প্রতি মূহুর্তে নতুন নতুন কাজ আসছে। প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, গেম, 3D এনিমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, সফ্টওয়্যার বাগ টেস্টিং, ডাটা এন্ট্রি - এর যেকোন এক বা একাধিক ক্ষেত্রে আপনি সফলভাবে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে নিতে পারেন। তবে প্রথমদিকে আপনাকে একটু ধ্যর্য এবং কয়েকটি বিষয় মাথায় রেখে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এই প্রতিবেদনটি তাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে সফলভাবে প্রকাশ করতে পারেন।


ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দেয় যাদেরকে বলা হয়
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এগুলো থেকে যেকোন একটিতে রেজিস্ট্রিশনের মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এসব ওয়েবসাইটে যারা কাজ জমা দেয় তাদেরকে বলা হয় Buyer বা Client এবং যারা এই কাজগুলো সম্পন্ন করে তাদেরকে বলা হয় Provider বা Coder. একটি কাজের জন্য অসংখ্য কোডাররা Bid বা আবেদন করে এবং ওই কাজটি কত টাকায় সম্পন্ন করতে পারবে তা উল্লেখ করে। এদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারে। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ এবং বিড করার সময় কোডারের মন্তব্য কোডার নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোডার নির্বাচন করার পর ক্লায়েন্ট কাজের সম্পূর্ণ টাকা ওই সাইটগুলোতে জমা করে দেয়। এর মাধ্যমে কাজ শেষ হবার পর সাথে সাথে টাকা পাবার নিশ্চয়তা থাকে। পুরো সার্ভিসের জন্য কোডারকে কাজের একটা নির্দিষ্ট অংশ ওই সাইটকে ফি বা কমিশন হিসেবে দিতে হয়। এই পরিমাণ ওয়েবসাইট এবং সার্ভিসভেদে ভিন্ন ভিন্ন (১০% থেকে ১৫%)। কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে:

www.RentACoder.com

রেন্ট-এ-কোডার এ প্রায় দুই লক্ষ কোডার রেজিস্ট্রেশন করেছে। এই সাইটে প্রতিদিনই প্রায় ২৫০০ এর উপর কাজ পাওয়া যায়। সাইটের সার্ভিস চার্জ বা কমিশন হচ্ছে প্রতিটি কাজের মোট টাকার ১৫% যা কাজ সম্পন্ন হবার পর কোডারকে পরিশোধ করতে হয়। এই প্রতিবেদনটি মূলত রেন্ট-এ-কোডার সাইটকে ভিত্তি করে লেখা হয়েছে। তবে মূল ধারনা প্রতিটি সাইটের ক্ষেত্রেই প্রায় একই।

www.GetAFreelancer.com

এই সাইটে মোট কোডার বা প্রোভাইডারের সংখ্যা হচ্ছে প্রায় সাত লক্ষ। এই সাইটেও প্রায় ২৫০০ এর উপর কাজ প্রতিদিন পাওয়া যায়। সাইটির সার্ভিস চার্জ হচ্ছে প্রতিটি কাজের মোট টাকার ১০%। তবে গোল্ড মেম্বারদের জন্য কোন সার্ভিস চার্জ নেই। গোল্ড মেম্বার হতে প্রতি মাসে আপনাকে মাত্র ১২ ডলার পরিশোধ করতে হবে। নতুন ইউজারদের জন্য এই সাইটে ট্রায়াল প্রোজেক্ট নামে একটি বিশেষ ধরনের কাজ পাওয়া যায় যাতে শুধুমাত্র নতুন কোডারাই বিড করতে পারবে। ফলে প্রথম কাজ পেতে আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

www.Joomlancers.com

এই সাইটে শুধুমাত্র Joomla এর কাজ পাওয়া যায়। Joomla হচ্ছে একটি ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যারা Joomla তে পারদর্শী তারা এই সাইটে বিড করে দেখতে পারেন। এখানে প্রায় ৫৫০০ ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন করেছে আর প্রতিদিন প্রায় ১৫০ টি কাজ পাওয়া যায়। এই সাইটে কমিশন হিসেবে প্রতিটি কাজের ১০% টাকা কোডারকে পরিশোধ করতে হবে। এই সাইটেও আপনি গোল্ড মেম্বার হতে পারবেন। গোল্ড মেম্বার হতে হলে আপনাকে প্রতি মাসে ৫০ ডলার প্রদান করতে হবে।

www.oDesk.com

এক সাইটের ফিচার উপরে উল্লেখিত সাইটগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এখানে প্রোভাইডারকে ঘন্টা হিসেবে কাজের জন্য অর্থ প্রদান করা হয়। ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ প্রজেক্টের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য (কয়েক সপ্তাহ বা কয়েক মাস এর জন্য) নিয়োগ করতে পারে। রেজিষ্ট্রেশন করার সময় প্রতি ঘন্টায় আপনার কাজের মূল্য উল্লেখ করে দিতে হবে। কাজ শেষে আপনি যত ঘন্টা কাজ করেছেন ঠিক ততটুকু পরিমাণ টাকা ক্লায়েন্ট আপনাকে প্রদান করবে। কাজ করার মূহুর্তে আপনার ব্যয়কৃত সময় নির্ধারণ করার জন্য আপনাকে একটি সফ্টওয়্যার চালু রাখতে হবে, যা একটি নির্দিষ্ট সময় পরপর আপনার ডেস্কটপের স্ক্রিসশট এবং অন্যান্য তথ্য ক্লায়েন্টের কাছে পাঠাবে। ফলে ওই সময় আপনি কাজ করছেন কিনা ক্লায়েন্ট সহজেই নির্ধারণ করতে পারবে। তবে অন্য সাইটগুলোর মত এখানেও অনেক কাজ পাওয়া যায় যেখানে সম্পূর্ণ প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই সাইটে প্রতি কাজের জন্য ১০% টাকা কমিশন হিসেবে প্রদান করতে হয়। যেহেতু বেশিরভাগ কাজ ঘন্টা হিসেবে প্রদান করা হয় তাই অন্য সাইটগুলোর তুলনায় এই সাইট থেকে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব।