বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী অনিক সাহা
বুয়েট ভর্তি পরীক্ষা কড়া নাড়ছে। হাতে আছে সব মিলিয়ে তিন দিনের মতো সময়। ইতিমধ্যে ভর্তি হতে ইচ্ছুক বন্ধুরা যে যার মতো প্রস্তুতি প্রায় গুটিয়ে এনেছে। আমি মনে করি, এ সময়টায় নতুন কিছু পড়তে না যাওয়াই ভালো। পুরোনো পড়াগুলোতেই বারবার চোখ বুলিয়ে নাও। তবে যেগুলোতে বেশি দখল আছে, সেগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যে বিষয়গুলো তুমি মাঝেমধ্যে ভুলে যাও, এ সময় সেগুলোই বেশি করে পড়তে পারো। যেমন, রসায়ন দ্বিতীয় পত্র। কারণ, এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে মনে রাখা বেশ দুঃসাধ্য। পদার্থবিজ্ঞান আর গণিত—এ দুটি বিষয়ের সূত্রের দিকে কড়া নজর রাখো। কারণ, সূত্র জানা থাকলেই সহজে এ দুটি বিষয়ের উত্তর করা যায়।
পরীক্ষার আগের এ সময়টাকে অন্য দিনগুলোর মতোই স্বাভাবিকভাবে দেখো। দু-তিন দিনের এই সময়ে নতুন কিছু পড়তে গেলে হিতে বিপরীত হতে পারে। মনে হতে পারে, আমার বোধ হয় অনেক কিছুই অজানা রয়ে গেছে। তাই নতুন কোনো কিছুই এ সময় পড়তে যাওয়াটা হবে বোকামি। জানা বিষয়গুলোই ঘুরেফিরে পড়ো। আগের রাতে মন দুর্বল করার কিছু নেই।
বুয়েট ভর্তি পরীক্ষায় মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়। এখানে পদার্থ, রসায়ন ও গণিতে ১৮০ করে এবং ইংরেজিতে ৬০ নম্বর থাকে।
পরীক্ষার জন্য নির্ধরিত তিন ঘণ্টা সময় দুই ভাগে ভাগ করা থাকে। এর মধ্যে দেড় ঘণ্টা এমসিকিউ আর বাকি দেড় ঘণ্টা রচনামূলক প্রশ্নের উত্তর করার জন্য বরাদ্দ।
উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ, পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে ছিটকে পড়ার আশঙ্কা থাকে। এমসিকিউর উত্তর দেওয়ার জন্য প্রতি প্রশ্নে গড়ে ৪৫ সেকেন্ডের বেশি সময় ব্যয় না করাই ভালো। এতে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে।
উত্তর দেওয়ার সময় যেটা তোমার সহজ মনে হবে, সেটার উত্তর আগে করবে। তবে ইংরেজিটা পরে করাই ভালো। যেটা কঠিন মনে হবে, তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যে প্রশ্নটা একেবারেই অজানা, সেটা বাদ দিয়ে পরের প্রশ্নে চলে যাও।
লিখিত পরীক্ষায় ৩০টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান ১০। এমসিকিউ প্রশ্নের মান ২.৫। তবে এমসিকিউ উত্তরের ক্ষেত্রে প্রতি চারটি ভুলের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যাবে। তাই সাবধান, আন্দাজে উত্তর দেওয়া যাবে না।
এখানে অঙ্ক নিয়ে একটু বলি, সেটা হলো, কিছু অঙ্কে একটু বেশি সময় লাগতে পারে, তাই বলে অর্ধেক করে ছেড়ে দিয়ো না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাবে।
সব মিলিয়ে এই শেষের সময়টুকু সঠিকভাবে ব্যবহার করো।
তোমাদের জন্য শুভ কামনা।
Real Online Income ( Outsourcing Info : Freelancing )
- Microworkers (2)
- Search Engine Optimization ( SEO ) (2)
- oDESK (2)
- What is freelancing ? (1)
Subscribe to:
Comments (Atom)


